ঢাকা | বঙ্গাব্দ

গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 72
গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, দেশজনতা:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের পাশে সরকার সবসময় থাকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা এমন অনেক মানুষকে স্মরণ করছি, যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে তারা আমাদের মধ্যে নেই। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।

তিনি বলেন, যারা আজ আমাদের মাঝে অনুপস্থিত, তারা কোথায় এবং কী অবস্থায় আছেন তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্মরণ করে তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিবর্গ এবং জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, বিভিন্ন বাস্তবতার কারণে সবকিছু দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। যারা দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই সরকারের অন্যতম দায়িত্ব।

প্রধানমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের। আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তারপরও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আপনাদের ত্যাগ, সমর্থন ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস ও শক্তি দেয়। আপনারাই আমাদের শক্তি এবং উদ্দীপনার মূল উৎস।

শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা ও উৎসাহ দিতে হবে। দেশ ও জাতিকে নিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নে সবার সর্বাত্মক সমর্থন প্রয়োজন।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে