রংপুরের তারাগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মোকসেদুল ইসলাম ওরফে মমিন (৫২) নামের এক ব্যক্তিকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
আজ বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৬:০০ ঘটিকার দিকে কুর্শার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোকসেদুল ইসলাম মমিন তারাগঞ্জ উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।