ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে জাটকা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 55
তারাগঞ্জে জাটকা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির দায়ে গজেন্দ্র নাথ নামে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তারাগঞ্জ মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা মাছ বিক্রির অপরাধে গজেন্দ্র নাথ, পিতা-চৈতা নাথ, সাং-তারাগঞ্জ, রংপুরকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে তাকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকা।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, জাটকা নিধন ও বিক্রি মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। জাটকা সংরক্ষণে আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাটকা মাছ ধরা, পরিবহন ও বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে নদী ও জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, শুধু জরিমানা নয়, জাটকা নিধন ও বিক্রির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে