সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া কবরস্থান মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সরকার। এ সময় শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে অসুস্থ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত নিষ্পাপ শিশু, মাদ্রাসার শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ ও দাড়ি-পাকা মুরব্বিদের দোয়ার উসিলায় আল্লাহ যেন টুকু ভাইকে পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের মাঝে খাবার পরিবেশন করেন।