ঢাকা | বঙ্গাব্দ

ভেওমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 148
ভেওমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা ছবির ক্যাপশন : প্রাইমারী স্কুল

মুকুল হোসেন, ষ্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৭৩ নং ভেওমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ে প্রবেশ, অ্যাসেম্বলি এবং খেলাধুলাসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকার অন্যতম সুনামধন্য এই বিদ্যালয়ে প্রায় ২০০ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক রয়েছেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের কাদা ও পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষক জানান, মাঠে পানি জমে থাকার কারণে অনেক সময় গাছের ডাল বা বাঁশ ফেলে তার ওপর দিয়ে হেঁটে শ্রেণিকক্ষে যেতে হয়। ইতোমধ্যে দুইজন শিক্ষক পা পিছলে পড়ে আহত হয়েছেন। মাঠে কিছু মাটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে সমস্যা অনেকটাই সমাধান হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ ছালমা খাতুন বলেন, আমরা বিষয়টি আগেও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত মাঠ ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে