ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে শান্তুর অনন্য কৃতিত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 78
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে শান্তুর অনন্য কৃতিত্ব ছবির ক্যাপশন : সারাহ মাহনাজ শান্ত
মজিবুল হক সেলিম সেনবাগ প্রতিনিধিঃ 

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মেয়ে সারাহ মাহনাজ শান্তু। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিখ্যাত 'ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি' (Florida Polytechnic University, Orlando) থেকে 'মাস্টার্স অব ক্রিমিনাল জাস্টিস' (Master's of Criminal Justice) বিষয়ে ৪.০০-এর মধ্যে সিজিপিএ (CGPA) ৪.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

সারাহ মাহনাজ শান্তু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্নার সুযোগ্য কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের আগে শান্তু মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে আইন বিষয়ে স্নাতকোত্তর (LL.M.) ডিগ্রি অর্জন করেন। একের পর এক আন্তর্জাতিক অঙ্গনে তার এই ধারাবাহিক সাফল্য ও গৌরবোজ্জ্বল অর্জন নিজ এলাকা সেনবাগসহ পুরো দেশবাসীকে গর্বিত করেছে।

এই অসাধারণ সাফল্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে সারাহ মাহনাজ শান্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তার এই সাফল্যের পেছনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগানোর জন্য পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে দেশের নাম উজ্জ্বল করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে সারাহ মাহনাজ শান্তুর এই গৌরবময় অর্জনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি

চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি