ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে স্মারকলিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 307
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে স্মারকলিপি ছবির ক্যাপশন :
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সিরাজগঞ্জে পথসভা আয়োজনের কথা জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়৷ 

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

লংমার্চকে স্বাগত জানিয়ে ওইদিন হাটিকুমরুল গোল চত্বরের নাটোর-বগুড়া ফ্লাইওভারের এখনো চলাচলের জন্য চালু না হওয়া সংযোগ সড়কে পথসভা করার কথা জানিয়েছে ১১ দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখা। কর্মসূচি পালনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতাও কামনা করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল ইসলামসহ সংগঠনের নেতারা।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া