ঢাকা | বঙ্গাব্দ

ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি'র সাথে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 166
ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি'র সাথে মতবিনিময় সভা ছবির ক্যাপশন :
মোঃ আবদুল হামিদ সরকার,
নীলফামারী জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা/২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলায় আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টো/২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, অন্তর পিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী মফিজুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন।

এ ছাড়া ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর, জামান মির্দা,ময়েন কবির,দুলাল,হামিদ,জাহিদ,সহ বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা ও সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা থাকবে। 

সভায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া