ঢাকা | বঙ্গাব্দ

কওমি শিক্ষার্থীদের দেশ ও জনগণের স্বার্থে সজাগ থাকার আহ্বান রাশেদ খাঁনের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 66
কওমি শিক্ষার্থীদের দেশ ও জনগণের স্বার্থে সজাগ থাকার আহ্বান রাশেদ খাঁনের ছবির ক্যাপশন : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
দেশজনতা ডিজিটাল নিউজ ডেস্ক:

কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দেশের যে কোনো সংকট ও প্রয়োজনে দেশপ্রেমের সঙ্গে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৯ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের দেশপ্রেম, জাতীয় বিভিন্ন সংকটে ভূমিকা এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, “কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।”

তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তাদের আত্মত্যাগ ও সক্রিয় অংশগ্রহণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। আমি তাদের ধন্যবাদ জানাই।”

দেশের ভবিষ্যৎ ও জাতীয় স্বার্থ রক্ষায় কওমি তরুণদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো হে বীর দেশপ্রেমিক শিক্ষার্থীরা।”

রাশেদ খাঁনের এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কওমি মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই দেশের বিভিন্ন সংকট ও গুরুত্বপূর্ণ সময়ে কওমি আলেম-উলামা এবং শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরছেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে