ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জের সাবেক সেনা সদস্য আমির আলীর বৃক্ষ রোপনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 78
তারাগঞ্জের সাবেক সেনা সদস্য আমির আলীর বৃক্ষ রোপনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু। ছবির ক্যাপশন : সাবেক সেনা সদস্য মোঃ আমির আলী
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: 

রংপুরের তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করছেন ২নং কুর্শা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমীর আলী। প্রচলিত প্রচারণার বাইরে গিয়ে তিনি ভোটের বার্তা পৌঁছে দিচ্ছেন গাছের চারা ও ফুটবলের মাধ্যমে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করছেন ফলজ ও বনজ গাছের চারা এবং ফুটবল। তার এ উদ্যোগের মূল লক্ষ্য, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা। স্থানীয় সচেতন মহল বলছেন, নির্বাচনী প্রচারণায় যেখানে সাধারণত প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণাই প্রধান হয়ে ওঠে, সেখানে সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আমীর আলীর এ উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। 
কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক রেজাউল করিম নয়ামিয়া বলেন, “তার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমান সময়ে যুবসমাজ নানা কারণে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। খেলাধুলা তাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। ভালো কাজের মাধ্যমেই একটি ইউনিয়নকে আদর্শ হিসেবে গড়ে তোলা সম্ভব। 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আমীর আলী বলেন, “প্রকৃতির বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে এখনই আমাদের সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। তাদের মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। সমাজ ও পরিবেশের উন্নয়নে আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।স্থানীয়দের মতে, ভোটের হিসাবের বাইরে গিয়ে সমাজ, পরিবেশ ও তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনার এ উদ্যোগ তারাগঞ্জের নির্বাচনী প্রচারণায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন