ঢাকা | বঙ্গাব্দ

রহিমাপুর চাকলা মন্দিরে ৪ দিনব্যাপী মনসা পূজা উপলক্ষে চাল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আমির আলী।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 91
রহিমাপুর চাকলা মন্দিরে ৪ দিনব্যাপী মনসা পূজা উপলক্ষে চাল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আমির আলী। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জ উপজেলার ২ নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক সেনা সদস্য জনাব আমির আলী রহিমাপুর চাকলা মন্দিরে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী ঐতিহ্যবাহী মনসা পূজা উপলক্ষে চাল বিতরণ করেছেন।

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা শুরুর প্রাক্কালে তিনি মন্দির প্রাঙ্গণে সরজমিনে উপস্থিত হন। সেখানে তিনি পূজা উদযাপিত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় পুরোহিত এবং পূজা মণ্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব উদযাপনে সার্বিক সহযোগিতার অংশ হিসেবে তিনি আজ সোমবার ১৭ ই আগস্ট পূজা কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এই চাল হস্তান্তর করেন।

চাল প্রদানকালে আয়োজিত সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় জনাব আমির আলী বলেন, কুর্শা ইউনিয়নে সকল ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে আবহমান কাল ধরে বসবাস করে আসছে। প্রতিটি ধর্মীয় উৎসব যেন সুন্দর ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আমরা সর্বদা পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।"

এ সময় উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ভক্তবৃন্দ এবং এলাকার জনগণ চেয়ারম্যান প্রার্থী আমির আলীর এই মানবিক ও মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। সেই সাথে আসন্ন চার দিনব্যাপী মনসা পূজা যেন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সবাই সেই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং সনাতন ধর্মের বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে