ঢাকা | বঙ্গাব্দ

কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 99
কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ছবির ক্যাপশন : ক্ষতিগ্রস্থ বাড়ি
সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের  বিরুদ্ধে 

জানা যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের গোলাম শেখের ছেলে আয়নাল শেখ ও আমিনুল শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের ইদ্রিস সরকারের ছেলে ফারুক মিয়া ও জহুরুল ইসলামের সাথে 

গত ৩০ শে মে সকালে ফারুক মিয়া ও তার ভাই জহুরুল ইসলাম এবং তাদের লোকজন কে সাথে নিয়ে  আয়নাল শেখ ও আমিনুল শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, 

এই ঘটনায় গ্রামে বিচার চেয়েও বিচার পায়নি বলেও অভিযোগ উঠেছে 

ঘটনার সত্যতা জানতে ফারুক মিয়া ও তার ভাই জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করে তাদের সাড়া মেলেনি 

ঘটনার সুস্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের৷

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স