ঢাকা | বঙ্গাব্দ

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 267
রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন :
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পাপ্পু সরকার শেরপুর উপজেলার মহিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত এনামুল সরকার। তিনি পরিবার নিয়ে চর তেলিজানা এলাকায় তাঁর শ্বশুর নুরনবীর বাড়িতে বসবাস করতেন। তাঁর মা, বোন ও স্ত্রী ছাড়াও পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। পেশায় তিনি গাছ পরিষ্কারের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার সময় একটি ডাল বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। পরে পাপ্পু ডালটি ছাড়াতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া