ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের তারাগঞ্জ খিয়ারজুম্মায় জুয়ার আসরে অভিযান গ্রেপ্তার ২-

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 99
রংপুরের তারাগঞ্জ খিয়ারজুম্মায় জুয়ার আসরে অভিযান গ্রেপ্তার ২- ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়ার আসর থেকে মনছেদুল ইসলাম (৪২) ও সাদিকুল ইসলাম (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনছেদুল ইসলাম আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার সাদিকুল ইসলাম একই ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা।অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। পরে গ্রেপ্তার দুজনকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া