ঢাকা | বঙ্গাব্দ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 134
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ছবির ক্যাপশন :
মো: আব্দুর রহীম সিনিয়র রিপোটার, টাঙ্গাইল

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ।
 শনিবার ১৩ জুন বিকালে উপজেলার চত্বরের পাশে বৃক্ষ রোপনের মাধ্যমে সারা দেশে সরকার যে ৫কোটি গাছ লাগানো কর্মসূচি হাতে নিয়েছেন তারই অংশ হিসাবে ভূঞাপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করা হলো।
 
উপজেলার চত্বরের পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আব্দুস সালাম পিন্টু বলেন, পরিবেশ রক্ষা বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া ও অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, “আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া।”
ক্রমবর্ধমান তাপমাত্রা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভূঞাপুরে সবুজায়নের পরিধি আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব একটি সুন্দর জনপদ গড়ে উঠবে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে হাজার হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে বলে আয়োজকরা জানান।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে