ঢাকা | বঙ্গাব্দ

বিএসটিআই অনুমোদন ছাড়াই কেক উৎপাদন, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 121
বিএসটিআই অনুমোদন ছাড়াই কেক উৎপাদন, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন :
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক উৎপাদন ও বাজারজাত এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার এসএস রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে কয়েকটি ব্রেড ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পণ্যের মোড়কে যথাযথ লেবেল না থাকা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ না করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ উঠে আসে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী টেস্টি ট্রিটের ম্যানেজার মো. শিবলী সাদিককে ১৫ হাজার টাকা, মেসার্স যুগলকৃষ্ণ ভান্ডারের মালিক সরুপ সাহাকে ৮ হাজার টাকা এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকার বিভিন্ন দোকান ও বাজারও পরিদর্শন করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অভিযান পরিচালনাকারীরা।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে