ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জের ইউএনও মানসম্মত শিক্ষার খোঁজে ক্লাসরুম মনিটরিংয়ে নতুন গতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 240
তারাগঞ্জের ইউএনও মানসম্মত শিক্ষার খোঁজে ক্লাসরুম মনিটরিংয়ে নতুন গতি ছবির ক্যাপশন :
মোঃ নিয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  

উপজেলা প্রশাসনের সরাসরি নজরদারি আর নানামুখী উদ্যোগে রংপুরের তারাগঞ্জে শিক্ষা ব্যবস্থায় আসতে শুরু করেছে ইতিবাচক পরিবর্তনের হাওয়া। শুধু জরাজীর্ণ অবকাঠামোর পরিবর্তন নয়, বরং মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে একনিষ্ঠভাবে কাজ করছে উপজেলা প্রশাসন।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়মিত উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নামছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন। পরিদর্শনকালে প্রথাগত দাপ্তরিক তদারকির বাইরে গিয়ে ইউএনও সরাসরি ঢুকে পড়ছেন ক্লাসরুমে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, নিচ্ছেন তাদের পড়াশোনার খোঁজখবর। পাঠ্যপুস্তকের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিষ্টাচার, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার প্রতি জোর দিচ্ছেন তিনি। একই সাথে শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিকে রূপান্তর করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিচ্ছেন। শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, "প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ কেন্দ্রিক না হয়ে সুশিক্ষিত ও নীতিবান মানুষ হিসেবে গড়ে উঠুক। এজন্য শ্রেণিকক্ষে আনন্দদায়ক পরিবেশ তৈরি, অনাকাঙ্ক্ষিত ঝরে পড়া রোধ এবং শিক্ষকদের পূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার সার্বিক পরিবেশের সার্বিক উন্নয়নে এই তদারকি অব্যাহত থাকবে।

বিষয়টিকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, "শিক্ষা ব্যবস্থার টেকসই কাঠামোগত পরিবর্তনের জন্য কেবল অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়, দরকার পাঠদান পদ্ধতির আধুনিকায়ন। ইউএনও স্যারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছি। পাশাপাশি শ্রেণিকক্ষে প্রজেক্টর ও আধুনিক শিক্ষাউপকরণের ব্যবহার বাড়ানো এবং প্রতিটি প্রতিষ্ঠানে কড়া মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, প্রশাসনের এমন নিবিড় নজরদারিকে স্বাগত জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভীয়া খান আশা প্রকাশ করেন, এই জোরালো মনিটরিং প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত করবে। উপজেলা প্রশাসনের ধারাবাহিক এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা। তাদের মতে, প্রশাসনের এমন ইতিবাচক ও প্রত্যক্ষ তদারকি অব্যাহত থাকলে তারাগঞ্জের শিক্ষার সার্বিক চিত্রে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে