ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ে রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 141
পঞ্চগড়ে রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা ছবির ক্যাপশন :
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:

মধ্যরাতে ঘুমিয়ে থাকা অবস্থায় চৈতী রানী (৫৫) নামের নারীকে বেন্ডেড ক্রেইট নামের একটি বিষধর প্রজাতির সাপ ছোবল দেয়। বুঝতে পেরে মাছ ধরার কোচ দিয়ে সাপটিকে আটক করে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন ওই নারী ও তাঁর স্বজনেরা। সাপটি বিষধর শনাক্ত করে তাঁকে অ্যান্টিভেনম দিয়েছেন চিকিৎসকেরা।

ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বাসিন্দা চৈতী রানীকে আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনেরা।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও এলাকায় সাপের ছোবল খান চৈতী রানী। তিনি ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।


চৈতী রানীর পরিবারের বরাত দিয়ে দেবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার পর তাঁর প্রতিবেশী কুলীন চন্দ্র রায় কল করে দ্রুত তাঁদের বাড়িতে যেতে বলেন। তিনি গিয়ে দেখেন, তাঁর স্ত্রী চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দিয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোগীর সঙ্গে সাপটি আনায় দ্রুত চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। ছোবল দেওয়া সাপটির নাম ‘বেন্ডেড ক্রেইট’, এটি বিষধর সাপ।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান মুঠোফোনে কালবেলা কে বলেন, ওই নারীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ ছিল এবং সাপের একটি দাঁত সেখানে লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি আনায় দ্রুত চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। ছোবল দেওয়া সাপটির নাম ‘বেন্ডেড ক্রেইট’, এটি বিষধর সাপ। এ ধরনের সাপ সাধারণত ঘুমন্ত মানুষকেই কামড় দেয়। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে