ঢাকা | বঙ্গাব্দ

বাগবাটি ইউনিয়নে আস্থার প্রতীক আবু রায়হান মেম্বার।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 233
বাগবাটি ইউনিয়নে আস্থার প্রতীক আবু রায়হান মেম্বার। ছবির ক্যাপশন :
মুকুল হোসেন, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান ইউপি সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু রায়হান। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে তিনি মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে নিজেকে তুলে ধরছেন।

আবু রায়হান জানান, দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।

তার পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবা নিতে গিয়ে যেন কোনো মানুষ হয়রানি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করা। পাশাপাশি ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে চান আবু রায়হান। তার পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়নের ভাঙাচোরা কাঁচা রাস্তাঘাট সংস্কার, প্রয়োজনীয় স্থানে নতুন রাস্তা নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়নেও সহযোগিতা করার কথা জানিয়েছেন তিনি।

যুবসমাজকে ইউনিয়নের উন্নয়নের অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করছেন আবু রায়হান। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার বিভিন্ন পরিকল্পনা। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করতে চান তিনি।

আবু রায়হানের ভাষ্য, “বাগবাটি ইউনিয়নের মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, সেটিই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে বাগবাটিকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া