ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 133
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে নিজ শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। মৃত গৃহবধূর নাম মোছাঃ মালেকা বেগম (৫৫)। স্বামীর নাম আব্দুল হাশেম। তিনি মৃত্যু কালে এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। ছেলেমেয়ে দুজনেই বিবাহিত। তিনি জবান উদ্দিন ও মোছাঃ আমিছা বেগমের মেয়ে। তাঁর বাড়ি উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চড়কডাংগা বানিয়াপাড়া গ্রামে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) আনুমানিক সকাল ১০টার দিকে তিনি রান্নাঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে