ঢাকা | বঙ্গাব্দ

হরিনা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 248
হরিনা বাগবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ। ছবির ক্যাপশন : সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক।
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে এক সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী সহকারী শিক্ষক জি. এম. জান্নাতুল ফেরদৌস জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই প্রধান শিক্ষক বিভিন্ন নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানোর পর থেকেই প্রধান শিক্ষক তার প্রতি ক্ষুব্ধ ছিলেন।

তিনি দাবি করেন, বিদ্যালয়ের স্বীকৃতি অর্জনে ব্যর্থতা এবং বিদ্যালয়ের জন্য নির্ধারিত ১.০০ একর জমির শর্ত ভঙ্গের অভিযোগ নিয়ে বিরোধের একপর্যায়ে প্রধান শিক্ষক তার ওপর চড়াও হন। এ সময় তার ডান হাতে কামড় দেন এবং পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জি. এম. জান্নাতুল ফেরদৌস।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দেশজনতা কে জানান, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিদ্যালয়ের অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে তিনি ক্ষুদ্ধ হয়ে নিজেই আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন। এছাড়া জামা কাপড় নিজেই ছিড়ে ফেলেন।

এদিকে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অভিযোগ করেন, কিছু অসাধু ও দুর্নীতিবাজ সংশ্লিষ্ট কর্মকর্তার কারণে বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি সংকটের মুখে পড়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে