ঢাকা | বঙ্গাব্দ

দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 180
দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ ছবির ক্যাপশন :
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবির তিনদিন পর সুরমা নদী থেকে আনফর মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার (৭ আগস্ট) সকাল বেলায় দোয়ারাবাজার উপজেলা ঘাট এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
 নিহত আনফর মিয়া দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তয়ব আলীর ছেলে।
 স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাতে কাজ শেষে সাতজন শ্রমিক একটি নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি স্টিলবডি নৌযান তাদের নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সাতজন শ্রমিকই পানিতে পড়ে যান। ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আনফর মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
 
নৌকায় থাকা একই গ্রামের শ্রমিক আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টিলবডির ধাক্কায় নৌকাটি ডুবে যাওয়ার পর সবাই পানিতে পড়ে যান। ছয়জন তীরে উঠতে পারলেও আনফরকে তখন খুঁজে পাওয়া যায়নি।
 
 ঘটনার পরপরই নিখোঁজ আনফর মিয়ার সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করলেও তখন তার সন্ধান পাওয়া যায়নি। তিনদিন পর বুধবার দোয়ারাবাজার উপজেলা ঘাট এলাকায় সুরমা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

 ছাতক ফাঁড়ির নৌ-পুলিশ ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা নদীতে গিয়ে খোঁজাখুঁজি করেছি। ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নেয়। তখন তাকে পাওয়া যায়নি। পরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।
 

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে