ঢাকা | বঙ্গাব্দ

কাজিপুরে জমির দাগ নম্বর ভুলের সুযোগে বেদখলের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 232
কাজিপুরে জমির দাগ নম্বর ভুলের সুযোগে বেদখলের অভিযোগ ছবির ক্যাপশন :
মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে দাগ নম্বরে ভুলের সুযোগ নিয়ে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় তিনজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান, আতিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ভুক্তভোগী সাইদুর রহমান সবুজের অভিযোগ, উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী তালুকদারপাড়া এলাকায় ২৩০৪ দাগে ২৮ শতক, ৩১০৬ দাগে ৩ শতক এবং ২৩০৩ দাগে ২ শতক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক বেদখল করে রেখেছেন অভিযুক্তরা।

ভুক্তভোগী সাইদুর রহমান সবুজ উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী তালুকদার পাড়ার মৃত জহুরুল ইসলামের ছোট ছেলে। ভুক্তভোগীর দাবি, মাদার বক্স তালুকদার, শক্কুর মাহমুদ ও রোকেয়া বেগমের কাছ থেকে তার বাবা ওই জমি ক্রয় করেন। তবে ক্রয়কৃত সম্পত্তির দলিলে দাগ নম্বরে ভুল থাকার সুযোগ নিয়ে বিবাদীপক্ষ নিজেদের নামে জমিগুলো নামজারি করে নেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে দাগ নম্বর সংশোধন করা হলেও অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিরোধপূর্ণ জমিগুলো সাইদুর রহমান সবুজের বাবার ক্রয়কৃত সম্পত্তি। দাগ নম্বরে ভুল থাকার সুযোগ নিয়ে বিবাদীপক্ষ দীর্ঘদিন ধরে জমিগুলো দখলে রেখেছেন বলেও দাবি করেন তারা।

সাইদুর রহমান সবুজ আরও অভিযোগ করেন, তারা বাড়িতে না থাকার সুযোগে বিবাদীপক্ষ বিভিন্ন সময় জমির ক্ষতি করার চেষ্টা করেছেন। এমনকি তাকে মারধরের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের পক্ষে আতিকুল ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিরোধপূর্ণ জমিগুলো তাদের নিজস্ব সম্পত্তি বলেও দাবি করেন তিনি।

এদিকে, জমির প্রকৃত মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ করে বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাইদুর রহমান সবুজ।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে