ঢাকা | বঙ্গাব্দ

রায়গঞ্জে ইয়াবা সহ ৪ যুবক আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 54
রায়গঞ্জে ইয়াবা সহ ৪ যুবক আটক। ছবির ক্যাপশন :
‎‎সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি :

‎সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এরান্দহ গ্রামে ইয়াবা সেবনের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এরান্দহ মধ্যদক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎আটক যুবকেরা হলেন— এরান্দহ গ্রামের মধ্যদক্ষিণপাড়ার মো. রাজু আহমেদ, পিতা টিক্কা; মো. মইন, পিতা হাফিজুল; মো. ফরহাদ আলী, পিতা মৃত আহমেদ আলী এবং মো. সোহেল, পিতা আব্দুল মতিন।
‎স্থানীয় সূত্রে জানা যায়,ওই চার যুবক ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয় জনগণ বুঝতে পেয়ে তাদের হাতেনাতে আটক করে বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

‎সলঙ্গা থানার ওসি মো. আছলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনকারীদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
‎এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে