ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান, নতুন কর্মসংস্থানের আশায় বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 401
মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান, নতুন কর্মসংস্থানের আশায় বাংলাদেশ ছবির ক্যাপশন : যৌথ ব্রিফিং

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করা হলে উভয় দেশই উপকৃত হবে। তিনি বিশেষভাবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন।

এ সময় অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং বিভিন্ন কারণে আটক বাংলাদেশিদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিকদের সুরক্ষা, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

দুই নেতার আলোচনায় শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও গুরুত্ব পায়। বৈঠক শেষে উভয় দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় পুরোপুরি চালু হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানে নতুন গতি আসবে এবং রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা হাজারো কর্মপ্রত্যাশী বাংলাদেশির জন্য এটি আশার নতুন বার্তা হয়ে উঠতে পারে।

 


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে