ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জ সড়ক থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 192
তারাগঞ্জ সড়ক থেকে অজ্ঞাত  ব্যক্তি উদ্ধার। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সেবাই পুলিশের ধর্ম এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে আবারও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। সৈয়দপুর-রংপুর মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় আহত এক অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে তারা।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের একটি স্থানে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ওই প্রতিবন্ধী ব্যক্তি গুরুতর আহত হন।

দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে আহত ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং বর্তমানে তার সুস্থতা নিশ্চিত করতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছে।

​আহত ব্যক্তির প্রকৃত পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্ত করতে এবং স্বজনদের খুঁজে পেতে হাইওয়ে থানার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সংবাদকর্মীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে।

​পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও পথচারীরা। আহত ব্যক্তির পরিচয় শনাক্তে বা তার স্বজনদের সন্ধান পেতে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে তারাগঞ্জ হাইওয়ে থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়া