ঢাকা | বঙ্গাব্দ

জয় বাংলা’ স্লোগান বিতর্কে বিএনপি নেতাকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 144
জয় বাংলা’ স্লোগান বিতর্কে  বিএনপি নেতাকে শোকজ ছবির ক্যাপশন :
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা বিএনপির সূত্র জানায়, মানববন্ধনে মিন্টু শেখের দেওয়া ওই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাকে শোকজ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে