ঢাকা | বঙ্গাব্দ

ভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 70
ভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভা। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জে ভূগর্ভস্থ পানি সংকট এলাকা চিহ্নিতকরণ ও মানচিত্র প্রণয়ন সমীক্ষার আওতায় এক 'অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন' সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন 'সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস' (সিইজিআইএস)-এর আয়োজনে ও 'পানি সম্পদ পরিকল্পনা সংস্থা' (ওয়ারপো)-এর বাস্তবায়নে এ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ারপোর পরিচালক নুর আলম, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন, ওয়ারপোর নির্বাহী প্রকৌশলী আকিব হাসান বসুনিয়া এবং সিইজিআইএস-এর ডাটা এনালিস্ট পারভেজ শাওন সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সিইজিআইএস-এর রিসার্চ কনসালটেন্ট আফরিন পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারপো ও সিঁইজিআইএস এর অনেকেই। সভায় বক্তারা উত্তর-পশ্চিমাঞ্চলের সংকটপূর্ণ এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা ও পানির স্তর সুরক্ষায় স্থানীয়দের সচেতনতার ওপর নানা ভাবে আলোচনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে