ঢাকা | বঙ্গাব্দ

দোয়ারাবাজারে চুরির ঘটনায় ৬ বছর পর আদালতের রায়ে ৩ জনের ৪ বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 113
দোয়ারাবাজারে চুরির ঘটনায় ৬ বছর পর আদালতের রায়ে ৩ জনের ৪ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন :
নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোকান ঘরে চুরির ঘটনায় প্রায় ৬ বছর পর রায় ঘোষণা করেছে আদালত। এতে ৩ জনের ৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার (১৯ আগস্ট) সুনামগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ হোসেন এই রায় ঘোষণা করেন।

এর আগে, ২০২০ সালের (১৮ মে) সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বোগলাবাজারে আরিফ টেলিকম সেন্টারে এই চুরির ঘটনা ঘটে।

এই ঘটনায় দোকানের মালিক শরিফ খান দাবি করেন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে তিনি এই ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য—প্রমাণ ও অন্যান্য বিষয় পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তদের মধ্যে তিনজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্তরা হলো—বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত. জুলমত আলীর ছেলে সোহাগ মিয়া ও আইবুল হোসেন এবং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের মৃত. মুছলেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন। এবিষয়ে বাদী পক্ষের আইনজীবী মো. চাঁন মিয়া বলেন, রায়ে সত্যের বিজয় হয়েছে। আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে

সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা, ডিসি-এসপিকে