ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 85
তারাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে দুর্যোগ মোকাবিলা ও পূর্বপ্রস্তুতি জোরদার করার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই (বুধবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসক মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত শুকনো খাবার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমা উল হুসনা, ওসি রুহুল আমিন, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার, হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়সহ ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন