ঢাকা | বঙ্গাব্দ

আখাউড়ায় ২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 139
আখাউড়ায় ২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ছবির ক্যাপশন :

নজরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন ২০২৬) ভোরে উপজেলার ধরখার ইউনিয়নের হাসিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার অধীনস্থ ধরখার পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলীর নেতৃত্বে এএসআই (নিঃ) মো. রাসেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাসিমপুর গ্রামের মৃত ইনু মিয়ার বাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের একটি কক্ষের খাটের নিচ থেকে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যের মালিকানা ও সংরক্ষণের অভিযোগে মোছাঃ আছমা আক্তার (৩২) ও তার স্বামী শাহজালাল খন্দকার (৩৮)-কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আছমা আক্তার হাসিমপুর গ্রামের মৃত ইনু মিয়ার কন্যা এবং হোসনেয়ারা বেগমের মেয়ে। অপরদিকে শাহজালাল খন্দকার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সুলতান মিয়া খন্দকারের ছেলে।
পুলিশ উদ্ধারকৃত ২৫ কেজি গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন