ঢাকা | বঙ্গাব্দ

কাজিপুরে রাস্তা সংস্কারের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 59
কাজিপুরে রাস্তা সংস্কারের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ১ ছবির ক্যাপশন : আহত খোকন
মুকুল হোসেন, ষ্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের সাতকয়া গ্রামে ইউনিয়ন পরিষদের বাজেটের আওতায় পরিচালিত সিসি ঢালাই রাস্তা সংস্কার কাজের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সাতকয়া উত্তরপাড়ার ফরিদ মাস্টারের বাড়ির বারান্দায় রাস্তা সংস্কার কাজের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সাতকয়া উত্তরপাড়ার সুজন বাবু ওরফে মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সাতকয়া পশ্চিমপাড়ার মো. খোকন তরফদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলার সাস্থকমপ্লেক্সে  হাসপাতালে ভর্তি করা হয়,পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসা ভর্তি করা হয়।

ঘটনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মিনু মেম্বার, ফরিদ মাস্টার, নবীর মাস্টার ও সোবাহান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তা সংস্কার কাজের হিসাব জানতে চান মো. আব্দুল হামিদ ও মো. খলিল মহুরী। এ বিষয়কে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি

চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি