ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জে ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 33
বেগমগঞ্জে ৯০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন : আটককৃত ব্য়ক্তি
সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে মো. পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ হোসেন বিপ্লব নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল বেগমগঞ্জ মডেল থানার অধীন নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামির নিজ দখলীয় টিনশেড বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম), ৯০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৫ হাজার ৮০০ টাকা নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ২৬(১) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স