ঢাকা | বঙ্গাব্দ

মসজিদের ইট কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ, সভাপতির বিরুদ্ধে ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 298
মসজিদের ইট কেনার নামে টাকা আত্মসাতের অভিযোগ, সভাপতির বিরুদ্ধে ক্ষোভ ছবির ক্যাপশন :

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি মসজিদের নির্মাণকাজে ইট কেনার জন্য নেওয়া অর্থ যথাযথভাবে পরিশোধ না করার অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েলের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রমজান মাসে শ্যামপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজের জন্য ইট কেনার দায়িত্ব নেন মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল। এ উদ্দেশ্যে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. সফিকুল ইসলামের কাছ থেকে তিনি ৯৫ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

তবে ইট সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স নিহাল নিশাদ এন্টারপ্রাইজ-এর দাবি, ইট সরবরাহের পর তাদেরকে মাত্র ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ৭০ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিম রেজা বলেন, শ্যামপুর গ্রামের মসজিদ নির্মাণের জন্য জুয়েল ভাই আমার কাছ থেকে ইট নিয়েছেন। কিন্তু এখন আর বাকি টাকা পরিশোধ করছেন না। বিষয়টি নিয়ে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানান, ইট কেনার জন্য প্রয়োজনীয় টাকা আগেই জুয়েলের কাছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি ইটের টাকা এখনও বাকি রয়েছে। কিন্তু ইট কেনার জন্য ৯৫ হাজার টাকা একসঙ্গে সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েলের কাছে দিয়েছিলাম। এরপর তিনি কী করেছেন, তা আমার জানা নেই।

শ্যামপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলাউদ্দিন বলেন, “মসজিদের ইটের টাকা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। এখন আবার সাংবাদিকদের কাছে বিষয়টি এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলছে, মসজিদ পরিচালনা কমিটিতে দায়িত্বশীল ও সৎ ব্যক্তিদের নির্বাচিত করা উচিত, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

তবে অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েল বলেন হ্যা আমার কাছে ইটের টাকা পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন