Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ।

তারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে হয়রানি ও নারীকে কুপ্রস্তাবের অভিযোগ।
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে ঋণ দেওয়া-নেওয়ার নামে গ্রাহকদের হয়রানি এবং নারী সদস্যদের অশ্লীল ভাষায় কথা বলার গুরুতর অভিযোগ উঠেছে। 

এ ঘটনাটি উপজেলার কুর্শা ইউনিয়নের বৌদ্ধনাথপুর গ্রামের সপনের স্ত্রী এক ভুক্তভোগী নারী সাংবাদিকের কাছে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁকে ঋণ দেওয়ার কথা বলে পিডিবিএফ অফিসের মাঠকর্মী আশীষ কুমার রায় সঞ্চয় বাবদ ৪৮০০ টাকা জমা নেন। কিন্তু পরবর্তীতে তাঁকে কোনো ঋণ না দিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। 

একপর্যায়ে মাঠকর্মী আশীষ কুমার রায় তাঁর মোবাইল ফোনে কল করে তাঁকে নানা ধরনের কুপ্রস্তাব দেন। ওই নারী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে আর ঋণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী আশীষ কুমার রায় দাবি করেন, ওই কেন্দ্রের লোকজনের লেনদেন ভালো না থাকায় ওই সদস্যকে ঋণ দেওয়া হয়নি। 

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জনান, আশীষ কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী নারী ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাঠকর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF