Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ) দুপুর ১২টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অনন্তপুর দক্ষিণপাড়ার গোলাম রব্বানী (২৭), পিতা মো. ফেরদৌস, অনন্তপুর দক্ষিণপাড়া, রাজু আহম্মেদ (৪৮), পিতা মৃত মাহাতাব উদ্দিন, অনন্তপুর বড়বাড়ী, আপেল (৩০), পিতা মৃত মাহাতাব, কুর্শা ডাঙ্গাপাড়া, লাল মিয়া (২৫), পিতা মো. আমছার আলী, জদ্দিপাড়া—উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মোনাব্বর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের পরিদর্শক এস.এম. এলতাস উদ্দিন ও উপপরিদর্শক মো. তাহমুদার রহমান প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে অধিদপ্তরের একটি দল সার্বিক সহযোগিতা করে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইউএনও মো:মোনাব্বর হোসেন বলেন,তারাগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আমরা বরাবরই মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এলাকায় মাদক সেবন ও অপব্যবহার প্রতিরোধে কাজ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF