Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা।

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ) রাত ৭টা ১০ মিনিটে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে মো. সাইফুল ইসলাম (২৮), পিতা মো. শামসুল ইসলাম, সরকারপাড়া, ডাঙ্গীরহাট এবং মো. মইদুল ইসলাম (৩২), পিতা মো. মোশারফ হোসেন, উজিয়াল, ডাঙ্গীরহাট, তারাগঞ্জ, রংপুরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মো. সাহেব আলী (৩৫), পিতা মো: আব্দুল খালেক, হাড়িয়ারকুঠি সরদারপাড়া, ডাঙ্গীরহাট, তারাগঞ্জ, রংপুরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া দণ্ডপ্রাপ্ত তিনজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাগঞ্জ, রংপুর। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন রবিউল ইসলাম, এসআই, তারাগঞ্জ থানা, রংপুর।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF