Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপান্তরে ৬০-বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, ডিমলা, নীলফামারী-এর আয়োজনে প্রথমে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিম জাহাঙ্গীর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, অধ্যক্ষ আব্দুল কাদেরসহ অনেকে।

এ সময় ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশজনতার নীলফামারী প্রতিনিধি মো. আব্দুল হামিদ সরকারসহ শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নের মাধ্যমে একটি মানসম্মত ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF