Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে জুমার নামাজের সময় একা পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ।

তারাগঞ্জে জুমার নামাজের সময় একা পেয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে জুমার নামাজের সময়ে একা পেয়ে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মোঃ সিরাজুল ইসলাম (৬৫)। তিনি একই এলাকার বাসিন্দা। ঘটনার পর ভিক্টিমের মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভিক্টিম কিশোরী নিজ ঘরে একা ছিল। তার মা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে যান। জুমার নামাজে বাড়ির অন্যান্য সদস্যরাও মসজিদে ছিল। এ সুযোগে প্রতিবেশী সিরাজুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে ঢুকে বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে একা পেয়ে যৌন নিপীড়ন চালান। পরে ভিক্টিমের মা বাড়িতে ফিরে এসে মেয়েকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে চান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF