Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : কাজিপুরে যৌতুক না পেয়ে স্ত্রী কে ডিভোর্স

কাজিপুরে যৌতুক না পেয়ে স্ত্রী কে ডিভোর্স
মুকুল হোসেন, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের কাজিপুরে যৌতুক না পেয়ে স্ত্রী কে ডিভোর্স দেওয়ার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে ৷ 

জানা যায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের কাচিহারা গ্রামের আবু সাঈদ তালুকদারের মেয়ে সাহিদা সুলতানা রুবিন কে যৌতুকের জন্য মারধর করতে থাকে একই উপজেলার দুবলাই গ্রামের ওমর আলীর ছেলে রুহুল আমিন,
যৌতুকের জন্য 
অমানুষিক নির্যাতন করলে বাধ্য হয়ে বাবা আবু সাঈদ তালুকদার মেয়ের সুখের কথা ভেবে ধাপে ধাপে টাকা দিয়ে দিয়েও মেয়ের সংসার টিকিয়ে রাখতে পারলেন না৷ 
গত ১৯ আগস্ট সাহিদা সুলতানা রুবিন কে মারধর করে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেয়৷ 

সাহিদা সুলতানা রুবিন জানান যৌতুক লোভী স্বামী কে বারবার বাবা চাচার কাছ থেকে টাকা দিয়েও মন ভরাতে পারি নাই, সে আমাকে প্রায়ই মারধর করতো টাকার জন্য৷ এমন কি সে বিভিন্ন নারীর সাথে কথা বলে৷ 

তবে এসব ঘটনা অস্বীকার করে করে রুহুল আমিন জানান, আমাদের মাঝে বনিবনা হচ্ছিল না, তাই বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিয়েছি৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF