Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে মেসি লিখেন, ‘ফাইনালের পর এতটা সময় কেটে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে আমার খুব কষ্ট হয়েছে এবং এখনও বুকের ভেতর ব্যথা করে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সেই সময়।’ 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF