Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : একতার বন্ধনের আয়োজনে কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালন

একতার বন্ধনের আয়োজনে কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালন
মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

‘ফিরিয়ে যদি সে আসে আমার খোঁজে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস ও কবির জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় একতার বন্ধন সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতার বন্ধন সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ ইমরান হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হাসান মন্ডল এবং জাসাস কাজিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আলাল হোসেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, দেশপ্রেম ও সাম্যবাদী চেতনা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির অধিকার, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে চেতনা জাগাতে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশন করা হয়। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ওস্তাদ ভরত চন্দ্র প্রসাদ, বিবেকানন্দ দাস, মো. শান্তা ইসলাম, আলী আকবর, শংকর কুমার তালুকদার, মোঃ আজম সরকার,শ্রী বিকাশ চন্দ্র, মোছা. তাইয়েবা খাতুন, মো. ফজলার রহমানসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF