Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : এআই ব্যবহারে মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

এআই ব্যবহারে মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি
দেশজনতা নিউজ ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার যেন কোনোভাবেই মানুষের অধিকার ক্ষুণ্ন করার কারণ না হয়।

বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো তৈরি করা প্রয়োজন। বিশেষ করে বিচারিক কার্যক্রমে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, এআইয়ের মাধ্যমে রায় লেখা অনুচিত। এতে বিচারিক সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য ও বিচারকের নিজস্ব বিশ্লেষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রযুক্তি মানুষের সহায়ক হতে পারে, তবে বিচারিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সম্পূর্ণভাবে প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

প্রধান বিচারপতি আরও বলেন, এআইয়ের দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অধিকার, গোপনীয়তা ও মৌলিক অধিকার রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ বিষয়ে বিচারকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশ্যে এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন পরামর্শ দেন প্রধান বিচারপতি।

এ সময় মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF