মুকুল হোসেন, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।
দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।