Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি

তারাগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি
মোঃ নয়ন মিয়া তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : 

রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার উদ্যোগে একটি আনন্দ রেলি বের করা হয়, আনন্দ রেলি তারাগঞ্জ কামিল মাদ্রাসায় শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয,

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এসব আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম, শৈশব, জীবন, মানবিক গুণাবলি ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে মানবতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, ক্ষমা, সহনশীলতা ও শান্তির শিক্ষা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি-শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ব্যক্তি ও সামাজিক জীবনে তাঁর শিক্ষা বাস্তবায়ন করতে পারলে সমাজ থেকে হিংসা, হানাহানি, অন্যায়-অবিচার ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে দূর করা সম্ভব।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহানবী (সাঃ)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। পাশাপাশি তাঁর উম্মতের জন্য কল্যাণ, হেদায়েত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF