Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : রংপুরের তারাগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ ১ যুবক গ্রেপ্তার।

রংপুরের তারাগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ ১ যুবক গ্রেপ্তার।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ ফরিজুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফরিজুল ইসলাম রামপুরা এলাকার মৃত আনসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ফরিজুল ইসলামকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটি ১৩ আগস্ট রুজু করা হয় এবং মামলা নম্বর ৯।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিজুল ইসলামকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF