Logo
প্রিন্টের তারিখ: 08 September 2026 | প্রকাশের তারিখ: Sep 8, 2026

সংবাদ শিরোনাম : দোয়ারাবাজারে প্রেমের সম্পর্কের পর বিয়ের নামে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দোয়ারাবাজারে প্রেমের সম্পর্কের পর বিয়ের নামে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের নামে এক নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (১ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার উপজেলা সদরে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ ও বক্তব্যে ফরিদপুর জেলার বাসিন্দা বিল্লাল শেখের মেয়ে মোছা. শিরিন আক্তার এ অভিযোগ করেন। শিরিন আক্তারের দাবি, প্রেমের সম্পর্কের একপর্যায়ে ফরিদ আহমেদ তাকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময় বিদেশে সমস্যায় পড়েছেন, জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজন, দুর্ঘটনাসহ নানা অজুহাত দেখিয়ে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করেন এবং একপর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। 

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে শিরিন আক্তার বলেন, তার জীবনের সঞ্চিত অর্থ প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। 

এ বিষয়ে অভিযুক্ত মো. ফরিদ আহমেদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “শিরিন আক্তার আমার বৈধ বিবাহিত স্ত্রী। আমার বাড়িতে তার থাকার জন্য আলাদা কক্ষ রয়েছে। তার ভরণ-পোষণসহ সকল দায়িত্ব নিতে আমি প্রস্তুত। তার কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF