Logo
প্রিন্টের তারিখ: 25 July 2026 | প্রকাশের তারিখ: Jul 25, 2026

সংবাদ শিরোনাম : অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
জাকির হোসেন, সিনিয়র প্রতিবেদক:

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নেন।
পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পূর্বে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছিল। সম্প্রতি তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ (Autonomic Neuropathy) নামক একটি নতুন রোগ শনাক্ত হয়, যার ফলে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়তেন।

শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলেই তিনি এই পদত্যাগের পথ বেছে নিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF