Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি

চেয়ারম্যান প্রার্থী আলোচনার শীর্ষে গোলাম ফারুক অভি
বগুড়া প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা। ইতোমধ্যে প্রচারনায় মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা মানুষের বাড়ি-বাড়ি যাচ্ছেন ও দোয়া প্রার্থনা করছেন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, তৃণমূলের রাজনীতিতে ব্যাপক নির্বাচনী হাওয়া লেগেছে। এদিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও আগে-ভাগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তবে এবার প্রার্থীদের আগাম প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। বিশেষ করে বগুড়া শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উচ্চ শিক্ষিত ধনুকুন্ডী গ্রামের কৃতিসন্তান মেধাবী ও সাহসী নেতৃত্ব গোলাম ফারুক অভি রয়েছেন আলোচনার শীর্ষে।


জুলাই অভ্যুত্থানের পর থেকে শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিভিন্ন মহল থেকে সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক অভি বিষয়ে জোড় গুঞ্জন চলছিল, অবশেষে এই সাবেক ছাত্রনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলেন চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে লড়াই করবার চুড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি। দোয়া ও সমর্থন চেয়ে বিভিন্ন এলাকার চা স্টোল সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করছেন।

একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ কে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি ০৯নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ৯নং সীমাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন।


গোলাম ফারুক অভি, তিনি আধুনিক ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চান বলে জানান।
এদিকে প্রত্যেকটা গ্রামের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। ২০২১ সালে করোনা কালিন সময় ব্যাপক ভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়ে ছিলেন।
গোলাম ফারুক অভি বলেন, দীর্ঘদিন আমি চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজ ছাত্রদলের কলেজ শাখায় সাবেক যুগ্ন আহবায়ক। সীমাবাড়ী ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম। বর্তমানে সীমাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক। শেরপুর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। আন্দোলন সংগ্রামী জেল মামলা হামলা শিকার হয়েছি। আমি এই মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমার ইউনিয়ন বাশীর মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’


তিনি আগামী আসন্ন ইউপি চেয়ারম্যান নির্বাচনে জয়যুক্ত হলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ওয়ার্ডের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF