Logo
প্রিন্টের তারিখ: 15 June 2026 | প্রকাশের তারিখ: Jun 15, 2026

সংবাদ শিরোনাম : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এমপি মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন
ষ্টাফ রিপোর্টার, মুকুল হোসেন, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।

এর আগে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আজকে জামিন শুনানি শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF